মো: হুমায়ুন কবির সরকার
প্রধান শিক্ষক
ফতেহাবাদ উচ্চ বিদ্যালয়
প্রধান শিক্ষক-এর বাণী
বিসমিল্লাহির রাহমানির রাহিম
শিক্ষা জাতির মেরুদণ্ড—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আমাদের বিদ্যালয় নিরলসভাবে শিক্ষার্থীদের মানসম্মত ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছে। একটি শিশু কেবল পাঠ্যপুস্তকের জ্ঞান নয়, বরং চারিত্রিক গুণাবলি, নেতৃত্বের দক্ষতা ও সামাজিক মূল্যবোধ অর্জনের মাধ্যমেই আদর্শ নাগরিক হিসেবে বিকশিত হয়।
আমাদের শিক্ষকবৃন্দ সততা, আন্তরিকতা ও নিষ্ঠার সাথে শিক্ষাদানের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও মননের পূর্ণ বিকাশে সহযোগিতা করছেন। বিদ্যালয়ের সকল কার্যক্রমে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও পরিচালনা পর্ষদের ঐকান্তিক সহযোগিতাই আমাদের অগ্রগতির মূল চাবিকাঠি।
আমি আশা করি, ভবিষ্যতেও আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে এবং আমাদের প্রিয় প্রতিষ্ঠান শিক্ষার আলোকবর্তিকা হিসেবে সমাজে অগ্রণী ভূমিকা পালন করবে।
সবার জন্য রইল শুভকামনা ও ভালোবাসা।